২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিনের মৃত্যু

গত বছর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন আলা উদ্দিন।

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিনের মৃত্যু

দুর্গাপুর পৌরসভার মেয়র মো. আলা উদ্দিন

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 12:20 PM

Updated : 19 Oct 2022, 12:29 PM

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার মেয়র মো. আলা উদ্দিন মারা গেছেন। 

মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য রেমন্ড আরেং। 

৫৭ বছর বয়সী আলা উদ্দিন দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। 

আলা উদ্দিন পৌর শহরের তেরীবাজার এলাকার বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে।

গত বছর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন আলা উদ্দিন। 

পরিবারের সদস্যদের বরাতে রেমন্ড আরেং জানান, ১২ সেপ্টেম্বর শ্বাসকষ্টসহ আরো কিছু রোগে আক্রান্ত আলা উদ্দিনকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে মঙ্গলবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। 

মেয়র আলা উদ্দিনের বড় ছেলে আজহারুল ইসলাম আরিফ জানান, বুধবার বিকাল ৫টায় সুসং সরকারি কলেজ মাঠে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে।