০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

১৪ বছরে ৪২ বার রক্তদান করেছেন সাদ্দাম, পেলেন সন্মাননা

বিনামূল্যে দুস্থদের খাবার দেওয়ার জন্য ‘সেমিকোলন’ নামের একটি সংগঠনকেও সন্মাননা দেওয়া হয়েছে।

১৪ বছরে ৪২ বার রক্তদান করেছেন সাদ্দাম, পেলেন সন্মাননা

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের কাছ থেকে সন্মাননা নিচ্ছেন সাদ্দাম হোসেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2023, 11:34 AM

Updated : 27 Mar 2023, 11:34 AM

১৪ বছরে ৪২ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন মাগুরার শ্রীপুরের সাদ্দাম মোল্যা; এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ‘ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দেবে জেলা প্রশাসন’- অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সাদ্দামকে সম্মাননা স্মারক তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাদ্দাম মোল্যা জানান, তিনি ২০১৩ সাল থেকে মাগুরা রেড ক্রিসেন্টে কর্মরত। তিনি ৪২ বার মানুষকে বিনামুল্যে রক্ত দিয়েছেন। এখন তার বয়স ৩২ বছর।

মানুষের সেবা করতে পেরে খুশি সাদ্দাম। জেলা প্রশাসনের স্বীকৃতি এ কাজে তাকে আরও বেশি উৎসাহিত করবে। তার রক্তের গ্রুপ ‘এবি পজেটিভ’।

অনুষ্ঠানে বিনামূল্যে দুস্থদের খাবার দেওয়ার জন্য ‘সেমিকোলন’ নামের একটি সংগঠন এবং শালিখার বুনাগাতি ইউনিয়নকে প্রাকৃতিক উপায়ে পোকা দমনের জন্য শতভাগ পার্চিংয়ের আওতায় আনার স্বীকৃতিস্বরূপ কৃষি কর্মকর্তা সজীব হোসেনকেও সম্মননা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, জেলার মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে এ কার্যক্রম চালু করা হয়েছে। এবারই এটি শুরু হলো; আগামী দিনেও তা অব্যাহত থাকবে।