ময়মনসিংহ-নেত্রকোণা ট্রেন চলাচল শুরু
সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।
‘ময়মনসিংহ এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে নেত্রকোণা ও চট্টগ্রামের পথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা জানান, রোববার বেলা সোয়া ১২টার দিকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়।
এরপর ময়মনসিংহের সঙ্গে নেত্রকোণা-জারিয়া ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ সচল হয়।
সকাল সোয়া ৯ টার দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়।
এর আগে শনিবার দুপুরে জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিলো।
