২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হাঁসুয়ার কোপে ছেলে নিহত, বাবা আটক

দ্বিতীয় স্ত্রীর সন্তানদের জমি লিখে দেওয়ায় প্রথম স্ত্রীর ছেলের সঙ্গে বিরোধ হয় বাবার।

রাজশাহীতে হাঁসুয়ার কোপে ছেলে নিহত, বাবা আটক

ফাইল ছবি

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2022, 07:46 PM

Updated : 16 Aug 2022, 07:46 PM

রাজশাহীর চারঘাট উপজেলায় জমি বিরোধের জেরে বাবার হাঁসুয়ার কোপে ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝিকড়াপাড়া গ্রামে তিনি মারা যান বলে চারঘাট থানার ওসি আব্দুল লতিফ জানান।

নিহত জাহাঙ্গীর আলম (৪৫) ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। কুদ্দুসের প্রথম স্ত্রীর সন্তান জাহাঙ্গীর।

ওসি লতিফ প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, কুদ্দুস দ্বিতীয় স্ত্রীর সন্তানদের জমি লিখে দেওয়ায় প্রথম স্ত্রীর ছেলে জাহাঙ্গীরের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে পাটক্ষেতে বাবা-ছেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতে থাকা পাট কাটার হাঁসুয়া দিয়ে ছেলেকে কোপ দেন কুদ্দুস।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীর মারা যান।

ওসি বলেন, কুদ্দুসকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।