২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৯৪ বোতল মদ উদ্ধার

সাতটি বস্তা থেকে মদের বোতলগুলো উদ্ধার করে কোস্ট গার্ড।

টেকনাফে ৯৪ বোতল মদ উদ্ধার

উদ্ধার করা মদ ও বিয়ার টেকনাফ থানায় হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 12:34 PM

Updated : 21 Aug 2022, 05:40 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে প্রায় একশ বোতল হুইস্কি ও আড়াইশ ক্যান বিয়ার উদ্ধার করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড টেকনাফ বিসিজি স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের লেফট্যানেন্ট কমান্ডার আশিক আহমেদ জানান, সদর ইউপির চালিয়াতলী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শনিবার বিকালে মদগুলো উদ্ধার করেন তারা।

আশিক বলেন, “মাদকের একটি বড় চালান লুকানো রয়েছে তথ্যে কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে চালিয়াতলী ব্রিজের দক্ষিণ পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় সাতিটি বস্তা উদ্ধার করা হয়।

“পরে বস্তাগুলোতে তল্লাশি করে ৯৪ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি এবং ২৪৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার পাওয়া যায়।”

উদ্ধার করা বিদেশে তৈরি এই হুইস্কি ও বিয়ারগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।