২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে কপোতাক্ষ নদে ডুবে দুই শিশুর মৃত্যু

গোসল করতে গিয়ে তারা একটি নৌকায় উঠে নদে ঘুরছিল।

ঝিনাইদহে কপোতাক্ষ নদে ডুবে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2022, 06:06 PM

Updated : 05 Aug 2022, 06:06 PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কপোতাক্ষ নদে নৌকা উল্টে ডুবে মারা গেছে দুটি শিশু।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুস সোবহান হাওলাদার।

নিহতরা হচ্ছে- মহেশপুর শহরের পশু হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে জিম (১৪) এবং রহমত হোসেনের ছেলে সাব্বির হোসেন (৯)।

স্টেশন অফিসার আব্দুস সোবহান হাওলাদার জানান, দুপুরে কয়েকজন শিশু-কিশোর বাড়ির কাছের কপোতাক্ষ নদে গোসল করতে নামে। এর মধ্যেই তারা একটি নৌকায় উঠে নদে ঘুরছিল। হঠাৎ নৌকাটি উল্টে যায়।

“এ সময় অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও জিম ও সাব্বির ডুবে যায়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করে।