১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অডিওবার্তা পাঠিয়ে মুক্তিপণ দাবি, দুইদিন পর মিলল শিশুর লাশ

মেয়েকে খুঁজতে বের হলে বাড়ির কাছে একটি স্থানে সামিয়ার জুতা পড়ে থাকতে দেখেন তার মা।

অডিওবার্তা পাঠিয়ে মুক্তিপণ দাবি, দুইদিন পর মিলল শিশুর লাশ

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 07:40 PM

Updated : 22 Oct 2023, 07:40 PM

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অপহরণের দুইদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার দাড়িয়াপুর উত্তরপাড়ায় বাড়ির পাশে একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান।

নিহত সামিয়া (৯) ওই গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে। সে দাড়িয়াপুর মাঝিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওসি রেজাউল বলেন, “বুধবার সকাল ৭টায় সামিয়া বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে প্রধান শিক্ষক রবীন্দ্রনাথের কাছে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বাড়ি ফেরার পথে একটি দোকানে সহপাঠীরা কেনাকাটা করতে দাঁড়ালে সামিয়া একাই রওনা হয়।

“বাড়ি ফিরতে দেরি হওয়ায় মা রুপা বেগম ওই শিক্ষককে ফোন করে জানতে পারেন সামিয়া অনেক আগেই চলে গেছে। পরে মেয়েকে খুঁজতে বের হলে বাড়ির কাছে একটি স্থানে সামিয়ার জুতা পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণ তার মোবাইল ফোনে একটি অডিওবার্তা আসে।”

অডিওবার্তায় বলা হয়, “আসসালামু আলাইকুম। আপনার মেয়ে ভালো আছে, টাঙ্গাইলে আছে। আজকের মধ্যে পাঁচ লাখ টাকা দিলে মেয়েকে পাবেন। বিষয়টি পুলিশ ও এলাকার কাউকে জানাবেন না। জানালে আপনার মেয়ের ক্ষতি হবে।”

দাবি করা টাকা না পেয়ে অপহরণকারীরা শিশুটিকে হত্যা করেছে বলে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ জানান।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন বলে ওসি রেজাউল জানান।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid023LfGjKqKqHfvYRHtRAV4VhgzaknH9o3U45gzfxN7g5UDjgwmuYUJUGfsgmmZPX1wl ]