২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চকরিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পুলিশ জানায়, তমজিদুল অসাবধানতাবশত তিনতলার ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যান।

চকরিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া থানা

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 03:43 PM

Updated : 17 Jan 2024, 03:43 PM

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার সকাল ১০টায় চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তমজিদুল ইসলাম (২৫) ওই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার আব্দুল খালেকের ছেলে।

অন্য শ্রমিকদের বরাত দিয়ে ওসি মোহাম্মদ আলী বলেন, সকালে ওই এলাকায় গ্রামার স্কুলের পাশে শিক্ষক মো. গিয়াস উদ্দিনের নির্মাণাধীন তিনতলা ভবনের তমজিদুল শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

“এ সময় তিনি অসাবধানতাবশত তিনতলার ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।“

তিনি আরও বলেন, তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাকে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।