২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে চুরির অভিযোগে শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

খবর পেয়ে শিশুটির নানা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 12:28 PM

Updated : 29 Sep 2026, 12:33 PM

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চুরির অভিযোগে এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকেও ছড়িয়েছে।

সোমবার রাতে শিশুটির নানা বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন বলে জানিয়েছেন থানার ওসি এ কে এম ফজলুল হক।

তিনি বলেন, রোববার রাতে বেরিবাইদ ইউনিয়নের গুবোদিয়া গ্রামে শিশুটিকে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর মঙ্গলবার সকালে মফেজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত আসছে …