২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় খালে ডুবে ২ শিশুর মৃত্যু

পুলিশ জানায়, স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে।

ভোলায় খালে ডুবে ২ শিশুর মৃত্যু

ভোলা জেনারেল হাসপাতাল

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 08:47 PM

Updated : 09 Oct 2022, 08:47 PM

ভোলার দৌলতখান উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার চর নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান।

চার বছর বসয়ী নিহত মো. জিহাদ ওই গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। কনিকা বেগম (৪) একই গ্রামের মো. গিয়াস উদ্দিনের মেয়ে। শিশু দুটি সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

স্বজনদের বরাতে পরিদর্শক জাকির হোসেন জানান, সকালের দিকে ওই দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়।

দীর্ঘ সময় না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে। পরে ভোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।