Published : 09 Jul 2026, 08:12 PM
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ২০২৬-২৭ কার্যকরী পর্ষদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
এতে ‘জলসিঁড়ি’র প্রমা রাহা সভাপতি এবং ‘সুস্বর’র সেমন্তী রোদসী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে জোটের কার্যালয়ে জোটভুক্ত সংগঠনগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ভোটের মাধ্যমে ১০ সদস্যের নতুন কার্যকরী পর্ষদ গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সহসভাপতি হয়েছেন জহির রায়হান চলচ্চিত্র সংসদের সানজিদা আফরিন ও জাহাঙ্গীরনগর থিয়েটারের কনক কুমার পোদ্দার। সহসাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশনের দুর্বার আদি।
এ ছাড়া দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন চারণের তানজিল আহাম্মেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীরনগর ডিবেটিং সোসাইটির সানজিদা নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ‘ধ্বনি’র মো. আঙ্গুর মিয়া। কার্যকরী সদস্য হয়েছেন আরফির চ চ মং রাখাইন এবং জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাকিবা ইফরানা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সেমন্তী রোদসী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন থেকে প্রাঙ্গণের সাংস্কৃতিক সংগঠনগুলো নিপীড়নবিরোধী চেতনাকে ধারণ করে যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছে, তার সমন্বিত রূপ জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জোট শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
নতুন নেতৃত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা আরও গতিশীল করার পাশাপাশি শিল্প-সংস্কৃতির মাধ্যমে নানা সংকট মোকাবিলায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং শিল্পী, লেখক ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক-সাংস্কৃতিক জোট।
১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই জোটে বর্তমানে নয়টি সদস্য সংগঠন ও দুটি পর্যবেক্ষণাধীন সংগঠন রয়েছে।