১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চালু

“ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ করে দেওয়া হয়।”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 10:18 AM

Updated : 10 Sep 2026, 12:32 PM

ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে।

বুধবার সকাল ‌সা‌ড়ে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় ব‌লে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন জানান।

এর আ‌গে কুয়াশার কার‌ণে দু্র্ঘটনা এড়া‌তে মঙ্গলবার রাত আড়াইটার দি‌কে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এ সময় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা প‌ড়ে; যার ম‌ধ্যে পণ‌্যবা‌হি ট্রা‌কের সংখ‌্যাই বে‌শি ছিল। দীর্ঘ সময় ঘাটে বসে থেকে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীরা।

দৌলতদিয়া ঘাটের কর্মকর্তা সালাহউদ্দিন বলেন, “ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ করে দেওয়া হয়। তখন কিছু যানবাহন ঘাটে আটকা প‌ড়ে।”  

কুয়াশা কে‌টে যাওয়ার পর আট‌কে থাকা যানবাহনগু‌লো‌ দ্রুত পারাপা‌রের ব‌্যবস্থা করা হয় বলে জানান তিনি।