২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আলী আজমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার মো. আলী আজম (৪৫) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 05:16 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

ব্রাহ্মণবাড়িয়া সদরে একাধিক মামলা আসামি যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার রাত ১টার দিকে উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দিউরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম।

গ্রেপ্তার মো. আলী আজম (৪৫) সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি। গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ওসি শহিদুল ইসলাম বলেন, আলী আজমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন খবর পেয়ে রাতে পুলিশ ও ডিবির যৌথ দল অভিযান পরিচালনা করে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, গ্রেপ্তারের পর আলী আজম অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে থানায় নেওয়া হয়। 

বৃহস্পতিবার সকালে তাকে আবার হাসপাতালে চেকআপ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি শহিদুল।