চাঁদপুরে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ২ কৃষককে জরিমানা
বিভিন্ন রোগের উপকার পাওয়ার কথা বলে তারা শিয়ালের মাংস বিক্রি করছিলেন।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করার দায়ে দুই কৃষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে উপজেলা সদরের ঠাকুর বাজারে এ জরিমানা করা হয় বলে জানান শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা
দণ্ড পাওয়ারা হলেন- কচুয়া উপজেলার আশ্রাফপুর উপজেলার শাহাদাত হোসেন এবং মাইন উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, বাজারে মাংস বিক্রি অবস্থায় তাদের আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভিন্ন রোগের উপকার পাওয়ার কথা বলে ওই দুই কৃষক শিয়ালের মাংস বিক্রি করছিলেন বলে জানান তিনি।
