২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ট্রাক থামিয়ে ৩ শ্রমিককে অপহরণ

অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজনের সন্ধান পাওয়া যায়নি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2024, 05:39 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ট্রাক থামিয়ে দুর্বৃত্তরা তিন শ্রমিককে অপহরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন।

অপহৃতরা ট্রাকে মালামাল লোড-আনলোডের শ্রমিক, তবে তাদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে দস্তগীর হোসেন বলেন, “সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাকে সাত থেকে আট জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথে বাহারছড়া ঢালা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়িটি থামায়। 

পরে গাড়িতে থাকা চালকের সহকারীসহ ছয়জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় তারা।  

দস্তগীর হোসেন আরও বলেন, “খবরটি স্থানীয়রা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজনের সন্ধান পাওয়া যায়নি।” 

তাদের উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে কাজ চলছে বলে জানান এই পুলিশ পরিদর্শক।