১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে আন্দোলনের মধ্যে এক ব্যবসায়ী নিহত

নিহত ব্যক্তির নাম জাকির হোসেন। তার বাড়ি সাতক্ষীরায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2024, 09:47 PM

Updated : 10 Sep 2026, 12:13 PM

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  

শনিবার দুপুরের দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি আকবর আলী খান জানান।

নিহত ব্যক্তির নাম জাকির হোসেন। তার বাড়ি সাতক্ষীরায়। তিনি লেপ-তোষকের ব্যবসা করতেন বলে জানা গেছে। 

ওসি আকবর আলী খান বলেন, “মাওনা চৌরাস্তা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেন। এ সময় মাথায় আঘাত পেয়ে জাকির নিহত হয়েছেন। 

“পড়ে গিয়ে বা কোনো কিছুর সঙ্গে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হতে পারে।”

দুপুর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকায় আন্দোলন চলছে। শিক্ষার্থীরা সড়কে অবস্থান করায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।