২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রধান দাবি: নওগাঁয় নাহিদ

“গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে,” বলেন তিনি।

বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রধান দাবি: নওগাঁয় নাহিদ
‘জুলাই পদযাত্রার’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার নওগাঁ শহরের নওজোয়ান মাঠে পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 11:41 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

চব্বিশের গণআন্দোলনে সংঘটিত হত্যকাণ্ডের বিচার, রাষ্ট্র সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান দাবি বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার নওগাঁয় পথসভায় তিনি বলেন, “এক বছর পার হলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না।…বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই এই দেশ পুনর্গঠন করতে হবে।”

সারা দেশে ‘জুলাই পদযাত্রার’ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। আপনাদের কাছে সে বিকল্প নেতৃত্ব, সেই বিকল্প স্পৃহার আমরা প্রস্তাবনা করছি। আপনারা মিলিয়ে নেবেন বাংলাদেশের জনগণ কোন পথে যাবে, এর ভাগ্য নির্ধারণ করবে।”

সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁ শহরের বালুডাঙা বাস স্ট্যান্ড থেকে রুবির মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর দয়ালের মোড় থেকে পায়ে হেঁটে নওজোয়ান মাঠে পথসভায় যোগ দেন।