১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈ‌রী আবহাওয়া: এক ঘণ্টা বন্ধের পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌপথে ফে‌রি চালু

রাত ৮টা থে‌কে ফে‌রি চলাচল শুরু হয় ব‌লে জানায় বিআইড‌ব্লিউটিসি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 10:01 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

বৈ‌রী আবহাওয়ার কার‌ণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌপথে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। 

বুধবার রাত ৮টা থে‌কে ফে‌রি চলাচল শুরু হয় ব‌লে জানিয়েছেন বিআইড‌ব্লিউটিসির দৌলত‌দিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন।

দুর্ঘটনা এড়া‌তে এদিন সন্ধ‌্যা ৭টা ১০ মি‌নিট থে‌কে এ নৌপথে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন আটকা প‌ড়ে। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সালাহউদ্দিন বলেন, সন্ধ‌্যার দিকে হঠাৎ ঝ‌ড়ো হাওয়া শুরু হয়। এ সময় দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়। পরে রাত ৮টায় প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক হ‌লে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়।