২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাকের কেবিন থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

মানিকপুর এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে বনপাড়া হাইওয়ে থানার ওসি জানান।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 08:10 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মানিকপুর এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।

আটক ট্রাক চালক মো. শামীম (৩০) পাবনার সাঁথিয়া উপজেলার খালইভড়া এলাকার মো. খুরশেদ আলমের ছেলে।

ওসি মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের দিক থেকে আসা ট্রাকে তল্লাশি চালানো হয়। চালকের কেবিনের নিচের চেম্বার থেকে কালো টেপে জড়ানো অবস্থায় ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।