সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে শামস শামীম-জসিম উদ্দিন
নির্বাচন পরিচালনার সময় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়া।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শামস শামীম এবং সাধারণ সম্পাদক পদে জসীম উদ্দিন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার।
শামস শামীম কালের কণ্ঠ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি এবং জসীম উদ্দিন আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি।
রোববার সকাল ১০টা থেকে থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের পৌর বিপণিতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার এ কে কুদরত পাশা ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনার সময় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়া।
ফলাফল ঘোষণার পর উপস্থিত ভোটাররা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর শামস শামীম বলেন, “আমি চেষ্টা করব রিপোর্টার্স ইউনিটির মর্যাদা রক্ষা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে। সংগঠনের ঐক্য ও উন্নতিই হবে আমার লক্ষ্য।”
