০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বেনাপোলে মেহগনি বাগানে মিলল ২ ‘বোমাসদৃশ বস্তু’

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 08:55 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে দুটি ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পুটখালী ইউনিয়নের বালুন্ডা (দক্ষিণপাড়া) গ্রামের একটি মেহগনি বাগান থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন।

তিনি বলেন, “স্থানীয়রা বালুন্ডা গ্রামের আশানুর রহমানের বাড়ির পাশে একটি মেহগনি বাগানে প্লাস্টিকের ব্যাগে দুটি ‘হাতবোমা সদৃশ বস্তু’ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।”

তিনি বলেন, “কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা জানা যায়নি। উদ্ধার করা বস্তুগুলো আলামত হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”