২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে রাস্তা পার হওয়ার সময় বাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

এ ঘটনায় আহত আরেক শিশু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেটে রাস্তা পার হওয়ার সময় বাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট থানা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2024, 12:07 AM

Updated : 26 Aug 2026, 11:01 AM

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর প্রাণ গেছে; এতে আহত হয়েছে তার বড় বোন।

শুক্রবার সকালে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও বান মসজিদের পাশে সড়কে এ ঘটনা ঘটে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমেদ।

নিহত মো. হুমায়ুন আহমদ (৫) ওই এলাকার আলী আহমদের ছেলে। আহত মুনতাহাকে (৭) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে হুমায়ুন ও মুনতাহা বাড়ির পাশের সড়ক হেঁটে পার হচ্ছিল। এ সময় গোয়াইনঘাটগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় তারা আহত হয়। তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।

ওসি তোফায়েল আহমেদ জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় আহত মুনতাহার চিকিৎসা নিয়ে স্বজনেরা ব্যস্ত আছেন।

চিকিৎসা শেষে নিহতের স্বজনরা আইনি ব্যবস্থা নেবেন বলে জানান ওসি তোফায়েল।