১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 06:51 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ির মো. মোস্তফা (৬৫), তার ছেলে নয়ন আলী (৪২) ও মিলন আলী (২৪)।

যাবজ্জীবন ছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড; অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আইনজীবী আবদুল ওদুদ বলেন, ২০২১ সালের ২ জুন পূর্ব শত্রুতার জের ধরে কয়লাবাড়ি গ্রামে আসামিরা ৭৫ বয়সি বৃদ্ধ  মাইনুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে ও দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। 

ঘটনার চার দিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইনুল। 

এ ঘটনায় নিহতের ছেলে মাইনুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই বরুন সরকার একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন।