২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: ময়মনসিংহ মেডিকেলে নারীসহ ২ জনের মৃত্যু

হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৯ জন ডেঙ্গু রোগী।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 03:46 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন আছেন ৩৯ ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন চিকিৎসক মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

মৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী এলাকার মঈজ উদ্দিনের মেয়ে সাজেদা খাতুন (৪৫) এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংকরপুর এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার (৫০)।

চিকিৎসক মহিউদ্দিন খান বলেন, ২৭ অক্টোবর সাজেদা খাতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বুধবার রাত সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজেদা খাতুন ডেঙ্গু ছাড়াও ফুসফুসের ইনফেকশনে ভুগছিলেন। 

এ ছাড়া বুধবার আব্দুস সাত্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেঙ্গু ছাড়াও তিনি কিডনির রোগে ভুগছিলেন।

তিনি বলেন, হাসপাতালে মোট ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে পুরুষ ৩৩, নারী পাঁচ এবং শিশু একজন।

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন; আর ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান চিকিৎসক মহিউদ্দিন খান।