২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার অভিযোগ: নারায়ণগঞ্জে কাউন্সিলর আটক

“তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে৷”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2024, 11:49 AM

Updated : 10 Sep 2026, 12:12 PM

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম জানান।

তিনি বলেন, “কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় কাউন্সিলর ইসরাফিল প্রধান সম্পৃক্ত থাকার বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে৷ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে৷”

ইসরাফিল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন৷ পরে আবারও ওয়ার্ড বিএনপির কমিটিতে নাম লিখিয়েছেন তিনি। 

চলতি বছরের ২৪ মার্চ ৯ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য পদে ইসরাফিলের নাম রয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম জানান।