২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

নাজমুল তার লোকজনের সহায়তায় ওই গৃহবধূকে অপহরণ করে আটকে রেখে আট দিন ধরে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 06:59 PM

Updated : 16 Sep 2026, 01:02 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় নাজমুল হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। রোববার ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলাটি করেন।

নাজমুল হাওলাদার (৩১) কান্দি ইউনিয়নের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে। 

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ্ওসি। 

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। 

মামলার বিবরণে বলা হয়, গত ২২ অগাস্ট ওই গৃহবধূ কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামে স্বামীর বাড়ি থেকে ধারাবাশাইল গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন। 

পথে ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে পাশের গ্রামের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার তার লোকজনের সহায়তায় তাকে অপহরণ করে বাজারের পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রাখেন। 

সেখানে আট দিন ধরে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বিষয়টি জানাজানি হলে শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া থানা পুলিশ ওই বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, “আমরা আসামি নাজমুল হাওলাদারকে ধরার চেষ্টা করছি।”