২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাসের ধাক্কায় মহেন্দ্র যাত্রীর মৃত্যু, আহত ৩

এ ঘটনায় নিহতের ভাই, মাহেন্দ্র চালক ও এক যুবক আহত হয়েছেন।

সাতক্ষীরায় বাসের ধাক্কায় মহেন্দ্র যাত্রীর মৃত্যু, আহত ৩
লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 04:01 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

সাতক্ষীরায় বাসের ধাক্কায় মহেন্দ্র আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন; আহত হয়েছেন নিহতের ভাই ও মাহেন্দ্রের চালকসহ তিনজন। 

আহতদের বরাতে সাতক্ষীরা সদর থানার ওসি শামীনুল হক বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের অদূরে বিনেরপোতা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যতীন্দ্রনাথ মুখার্জি (৪০) সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাইহাটি গ্রামের মৃত শৈলেন্দ্রনাথ মুখার্জির ছেলে। 

আহতরা হলেন, নিহতের বড় ভাই মহেন্দ্রনাথ মুখার্জি (৫৬), সুশান্ত বিশ্বাস (৩২) নামে আরেক যুবক এবং থ্রি-হুইলারের চালক। তবে চালকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মহেন্দ্রনাথ মুখার্জি বলেন, তারা দুই ভাইসহ অন্যরা একটি মাহেন্দ্র করে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। 

পথে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস তাদের মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। 

এতে মাহেন্দ্রটি উল্টে রাস্তার উপর পড়ে গেলে তার ভাই যতীন্দ্রনাথ মুখার্জিসহ চারজন গুরুতর আহত হন। 

সদর থানার ওসি শামীনুল হক বলেন, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে যতীন্দ্রনাথ মুখার্জিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।