২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা কারাগারে

আসামি জাকির হোসেন উপজেলার শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

কিশোরগঞ্জে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা কারাগারে
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা জাকির হোসেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 07:27 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ধর্ষণের অভিযোগের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

রোববার দুপুরে কিশোরগঞ্জের বিচারিক হাকিম-২ আদালতের বিচারক কিশোর দত্ত আসামি জাকির হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান।  

আসামি জাকির হোসেন উপজেলার শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

মামলার পর শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

মামলার বরাতে পুলিশ জানায়, জাকির হোসেনের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক চলে আসছিল। বিয়ের চাপ দিলে তিনি অস্বীকার করেন। কিছুদিন আগে ওই নারী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টাও করেন।