২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

শুক্রবার রাত ১০টার দিকে তাকে কুপিয়ে আহত করা হয় বলে সদর থানার এসআই প্রণয় কুমার প্রামাণিক জানান।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2025, 09:53 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

ঈদের দিন শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার রাত ১০টার দিকে তাকে কুপিয়ে আহত করা হয় বলে সদর থানার এসআই প্রণয় কুমার প্রামাণিক জানান। 

নিহত বাদশা মিয়া (২৬) উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি গ্রামের ইব্রাহিম সেখের ছেলে। 

স্বজনরা জানান, সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে মুন্নি খাতুনকে ভালবেসে বিয়ে করেছিলেন বাদশা। বিয়ের পর থেকেই তাদের কলহ-বিবাদ চলছিল। এ নিয়ে শালিসও হয়েছে।

এরই জের ধরে শুক্রবার রাতে বাদশা মিয়াকে শ্বশুরবাড়ির এক আত্মীয় বাড়ি থেকে মোবাইল করে ডেকে নেন। পরে তাকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। 

স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। 

সদর থানার এসআই প্রণয় কুমার প্রামাণিক বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।”