Published : 25 Jul 2026, 01:45 PM
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ছয় নারী-পুরুষকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ। তবে তাদের সে চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ।
শনিবার ভোরে এ ঘটনা ঘটেছে। পরে ব্যক্তিরা সীমান্তের শূন্য রেখার ভারতীয় অংশে বসে আছে বলে জানিয়েছেন বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান।
পরে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিএসএফর ৯ ব্যাটালিয়নের অধীন সিঙ্গামোড়া ক্যাম্পের একদল বিএসএফ সদস্য ভোর ৫টার দিকে ছয়জনের অজ্ঞাত পরিচয় ব্যক্তির একটি দলকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।
তবে বিষয়টি সামন্তা বিজিবি ক্যাম্পের টহল দলের নজরে আসলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ প্রতিহত করে। তাদের জিরো লাইন থেকে হটিয়ে দেয়।
বিজিবির পক্ষ থেকে বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।