মৌলভীবাজারে ওএমএস এর চাল বিক্রি শুরু
এই কার্যক্রম তিনমাস চলবে।
মৌলভীবাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষদের জন্য ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার পৌর এলাকার সুলতানপুর ওএমএস কেন্দ্রে এই কর্মসূচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক কাওছারুল ইসলাম সিকদার ও জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্যোতি বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
সুবিধাভোগীরা কমদামে চাল ক্রয় করতে সকাল থেকে ভিড় করেছেন ওএমএস কেন্দ্রগুলোতে। এই কার্যক্রম তিনমাস চলবে।
জেলার ৪৪ হাজার ওএমএস কার্ডধারী পরিবার ৫ কেজি করে মাসে ১০কেজি চাল পাবে। জেলার ২৩টি কেন্দ্রে সপ্তাহে ৫ দিন এই চাল বিক্রি হবে। কার্ডধারী ছাড়াও নিম্ন আয়ের সাধারণ মানুষ এ সুবিধার আওতায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
