২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে তিন গাড়ির সংঘর্ষে শিশু নিহত, আহত ১০

বাসটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে, বলছে পুলিশ।

নরসিংদীতে তিন গাড়ির সংঘর্ষে শিশু নিহত, আহত ১০
দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রো বাস

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 05:39 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

নরসিংদীতে বাস, মাইক্রো বাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে শিশু নিহত হয়েছে; আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের চাকশাল মোড়ে এ ঘটনা ঘটে বলে মাধবদী থানার এসআই জুয়েল রানা জানান। 

১২ বছর বয়সি নিহত তৃষা আক্তার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। সে অটোরিকশায় ছিল।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাকশাল মোড়ে পৌঁছলে বিপরীতে দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একটি মাইক্রো বাসের সঙ্গেও মুখোমুখি ধাক্কা লাগে অটোরিকশারটির। এতে অটোরিকশা ও মাইক্রো বাসটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা তৃষা নামের শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। 

আহত হয় অটোরিকশা ও মাইক্রো বাসের ১০ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা, সদর হাসপাতাল ও ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।

মাধবদী থানার এসআই জুয়েল রানা বলেন, বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।