১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের নামাজে বেরিয়ে গাড়িচাপায় নিহত বাবা ও ছেলে

“তড়িঘড়ি করে ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডার টপকে বিপরীত পাশে ঈদগাহে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।”

ঈদের নামাজে বেরিয়ে গাড়িচাপায় নিহত বাবা ও ছেলে
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2025, 01:01 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে গাড়ি চাপায় এক ব্যক্তি ও তার ছেলের প্রাণ গেছে।

শনিবার সকালে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আজিজুল ইসলাম জানান।  

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তার চার বছরের ছেলে আব্দুল্লাহ।

ওসি আজিজুল বলেন, “ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ছেলে আব্দুল্লাহকে নিয়ে বাড়ি থেকে বের হন। পথে তড়িঘড়ি করে ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডার টপকে বিপরীত পাশে ঈদগাহে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।

“এ সময় একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।