Published : 24 Oct 2025, 11:51 PM
কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজারহাট রেল সড়কের কেন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজারহাট থানার ওসি নাজমুল আলম জানিয়েছেন।
মাসুদ রানা নামে ১৬ বছরের ওই কিশোর চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের মোনাইম খাঁ মোন্নাফ ডাক্তারের ছেলে।
স্থানীয় লোকজন বলছেন, মাসুদ ও তার বন্ধু কুড়িগ্রাম রেল স্টেশন থেকে রাজারহাটে ফিরছিল। কিন্তু কেন্দ্রা এলাকায় সে ‘ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে ট্রেনে কাটা পড়ে’।
বিষয়টি জিআরপি পুলিশকে অবহিত করার কথা জানিয়েছেন ওসি নাজমুল আলম।