২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় ভ্যান আরোহী নিহত

ইফতারের জন্য তরমুজ কিনতে বাজারে যাচ্ছিলেন আমিনুল ইসলাম।

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় ভ্যান আরোহী নিহত

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2023, 09:28 AM

Updated : 31 Mar 2023, 09:28 AM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যান আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম।

নিহত আমিনুল ইসলাম (৫৫) বড় গাংনী গ্রামের পশ্চিমপাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সাইফুল জানান, বিকালে ইফতারের জন্য তরমুজ কিনতে ভ্যানে বাজারে যাচ্ছিলেন আমিনুল ইসলাম। তিনি বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছালে আসমানখালী থেকে ভালাইপুরগামী একটি ট্রাক্টর ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

“এতে ভ্যান থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হন আমিনুল। বড় গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।