২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আগুন

বাকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নির্বাচনি কার্যালয় অফিস ও পাশের তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 12:27 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে চেয়ার-টেবিল পুড়ে গেছে। পাশের আরও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার ভোরে রাজগঞ্জ ইউনিয়নের বাকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সবুর হোসেন জানান।

ঘটনাটি পরিকল্পিত বলে অভিযোগ করছেন বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয়দের বরাতে এসআই সবুর হোসেন বলেন, ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়া লোকজন দেখতে পান বিএনপির নির্বাচনি কার্যালয়সহ পাশের দোকানগুলোতে আগুন জ্বলছে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে আশপাশের মানুষ এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। 

তবে ততক্ষণে বিএনপির নির্বাচনি কার্যালয়, পাশের সাইকেল মার্ট দোকান পুরো জ্বলে যায়। অপর একটি দোকান আংশিক পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নোয়াখালী-৩ আসনের ধানের শীষের প্রতীকের নির্বাচনি সমন্বয়ক মুরাদ জিয়াউর রহমান সুমন বলেন, আগুনের ধরণ অনুযায়ী আলাদা আলাদাভাবে আগুন লাগানো হয়েছে। মূলত বিএনপি অফিস পোড়ানো হয়, সেটাকে ভিন্নখাতে নেওয়ার জন্য পাশেরগুলোতেও আগুন লাগানো হয়।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই সবুর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।