২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ায় যুবকের ২ বছর কারাদণ্ড

পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী হাকিম স্বাগত সাম্য জানান।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 04:35 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে জাল ভোট দেওয়ায় এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী হাকিম স্বাগত সাম্য জানান। 

দুই বছরের দণ্ডপ্রাপ্ত ইমরান মিয়া (২০) উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

আদালত জানায়, ইমরান মিয়া অন্য একজনের হয়ে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। 

পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক বিচার শেষে তাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে।