২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

বাড়ির পাশে রাস্তায় খেলার একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায় বলে জানান স্বজনরা।

কুড়িগ্রামে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 11:11 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে; যারা সম্পর্কে চাচাতো ভাই।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলায় কোদালকাটি ইউনিয়নের দুলাল মোড় এলাকার এ ঘটনা ঘটে বলে জানান ওই ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম।

নিহতরা হলো- ওই এলাকার আব্দুল আলীমের ছেলে দেলোয়ার হোসেন (২) এবং নুরুন্নবীর ছেলে কামরুল হাসান (২)।

ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, বিকালে বাড়ির পাশে রাস্তায় খেলছিল দেলোয়ার ও কামরুল। খেলার একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখেন স্বজনরা।

তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।