২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সদর গণঅধিকার পরিষদের সভাপতিকে অব্যাহতি

চিঠিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হল।

বরিশাল সদর গণঅধিকার পরিষদের সভাপতিকে অব্যাহতি
মো. সবুজ হাওলাদার

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 09:05 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

গণঅধিকার পরিষদের বরিশাল সদর উপজেলা শাখার সভাপতিকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

শুক্রবার এ বিষয়ে তাকে চিঠি দেওয়া হয় বলে গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার জ্যেষ্ঠ সহ সভাপতি শফিকুল ইসলাম সাগর জানান। 

দলের জেলা শাখার দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়েছে, বরিশাল সদর উপজেলার সভাপতি মো. সবুজ হাওলাদারকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়ার কথা চিঠিতে বলা হয়েছে। 

এতে আরো বলা হয়, দলের বরিশাল জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হল।