২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে লাইনচ্যুত তেলবাহী ট্যাংকার ৬ ঘণ্টা পর উদ্ধার

তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে পেছন দিকের একাধিক বগি লাইনচ্যুত হয়।

যশোরে লাইনচ্যুত তেলবাহী ট্যাংকার ৬ ঘণ্টা পর উদ্ধার

তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে পেছন দিকের একাধিক বগি লাইনচ্যুত হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 11:51 AM

Updated : 24 Aug 2023, 01:06 PM

যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ছয় ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ফের শুরু হয়েছে।

রেলের সহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান, লাইনচ্যুত হওয়ার ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার বেলা ১০.৪৫ টার দিকে ট্যাংকারটি উদ্ধার করা হয়েছে।

এর আগে ভোর ৪টার দিকে তেলবাহী ট্যাংকারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান।

স্টেশন মাস্টার আয়নাল জানান, নাটোরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে পেছন দিকে একাধিক বগি লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

“যশোর ও খুলনা স্টেশনে আটকা পড়ে অনেকগুলো ট্রেন। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

ট্রেনটি উদ্ধারে খুলনা থেকে উদ্ধারকারী যান আনা হয়েছে বলেও জানান তিনি।