২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে পুলিশের ওপর হামলায় বিএনপি-জামায়াতের চারজন গ্রেপ্তার

বুধবার গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2024, 06:33 PM

Updated : 26 Aug 2026, 10:03 AM

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের মামলায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারিসহ বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফিরোজ হায়দার লাভলু, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুন্নুন শিশির, বিএনপির কর্মী আবু বক্কর সিদ্দিক ও সোহেল মিয়া।

মামলার বরাতে পুলিশ জানায়, ১৯ জুলাই জেলা শহরের মিশন মোড়ে সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদের আন্দোলন চলাকালে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধাদানের ঘটনা ঘটে।