২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ওসি বলেন, “কিশোরীর পরিবার সোহেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছিল।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 06:53 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

ফরিদপুরের সালথা উপজেলায় ধর্ষণের শিকার এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে সালথা থানার ওসি মো. আতাউর রহমান জানান।  

নিহত কিশোরী (১৩) স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ জানায়, কিশোরীর মা প্রবাসী। বাবা ও ভাই দিনমজুর। ১৪ মার্চ কিশোরী একা বাড়িতে ছিল। এ সময় সোহেল রানা নামে এক যুবক বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে। 

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা সোহেলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ২০ এপ্রিল পটুয়াখালী থেকে সোহেলকে গ্রেপ্তার করে র‌্যাব। এখন তিনি কারাগারে আছেন। 

সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, “কিশোরীর পরিবার সোহেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সোহেলের পরিবার রাজি হয়নি। হয়ত এই অভিমান থেকে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে- এমনটাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।