২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

কোতোয়ালি থানার ওসি জানান, উপজেলার ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2025, 09:24 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর সদর উপজেলায় জমির বিরোধে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ভাই। 

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার  ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মঈনুদ্দিন (২৫) ওই গ্রামের আজিজ মোল্লার ছেলে। 

গুরুতর অবস্থায় তার ভাই জামিল হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, জমি নিয়ে মঈনুদ্দিন ও জামিলদের সঙ্গে তাদের চাচাতো ভাই আশিক হোসেনের বিরোধ চলছিল। এর জেরে বিকালে মঈনুদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। তাকে বাঁচাতে এসে জামিলও হামলার শিকার হন। 

ছুরিকাহত দুই ভাইকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে খুলনায় স্থানান্তর করেন।  

ওসি আবুল হাসনাত বলেন, ঘটনার পর আশিক হোসেন পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।