২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপারেশন ডেভিল হান্ট: বাগেরহাটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

“তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 12:18 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

অপারেশন ডেভিল হান্টের অভিযানে বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে রোববার গভীর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে বাগেরহাট থানার ওসি মো. মাহমুদ-উল-হাসান জানিয়েছেন।

গ্রেপ্তার সরদার ফকরুল আলম সাহেবের বয়স ৬২ বছর।

ওসি মাহমুদ-উল-হাসান বলেন, “বাগেরহাটের অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানে সরদার ফকরুল আলম সাহেবকে গ্রেপ্তার কররে পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ জেলায় হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণের ঘটনায় ও বিশেষ ক্ষমতা আইনে বেশ কয়েকটি মামলা হয়।

“এ সব মামলায় ফকরুল সন্দেহভাজন আসামি। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।