রাজশাহীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন জানান।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মো. কালুর ছেলে নাজমুল হক (৩০)।
গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, “আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে করে রাজশাহীর থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
“এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।”
