২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ২ ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

সংঘর্ষ থামাতে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 11:56 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

মাদারীপুর পৌর শহরের বটতলা ও সবুজবাগ এলাকায় দুই ‘কিশোর গ্যাংয়ের’ মধ্যে সংঘর্ষ হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, শুক্রবার রাত ৮টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ব্যবহার করেন। 

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে সবুজবাগ ও বটতলা এলাকার কিশোরদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। 

“এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

ওসি বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।