২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচন বিলম্বিত করতে ইস্যু তৈরি করা হচ্ছে’

“দেশে যদি মৌলিক কোনো পরিবর্তন আনতে হয়, তা সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আনতে হবে।”

‘নির্বাচন বিলম্বিত করতে ইস্যু তৈরি করা হচ্ছে’
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া।

বিডিনিউজ২৪

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 07:48 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

নির্বাচনকে বিলম্বিত ও প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া। 

এ সময় তিনি জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, “একটি দল মেম্বার থেকে এমপি পর্যন্ত মনোনয়ন দিয়ে রেখেছে। আর অন্যদিকে বলছে, আমরা সংসদীয় গণতন্ত্র মানি না। এটি হচ্ছে জনগণের সঙ্গে তাদের প্রতারণা। 

“দেশে যদি মৌলিক কোনো পরিবর্তন আনতে হয়, তা সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আনতে হবে। নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা ভোটে আসবে, পার্লামেন্টে বসবে, আলোচনা করে সিদ্ধান্ত নেবে।” 

শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

জেলা বিএনপির সাবেক এ সভাপতি আরও বলেন, “যতটুকু সম্ভব সংস্কার কমিশন তাদের সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রক্রিয়াটা শেষ করবে। এজন্য আমরা সরকারকে সহযোগিতা করতে বদ্ধপরিকর।”

এ সময় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্যসচিব কামরুজ্জামান সোহেল উপস্থিত ছিলেন।