দিনাজপুরে ধর্ষণের মামলায় প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার
শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল আলমকে শুক্রবার বিকালে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, চিকিৎসার সূত্র ধরে ওই নারীর সঙ্গে সফিউলের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। বাদী প্রলোভনে পড়ে ২০২৫ সালের ৫ অক্টোবর তার স্বামীকে তালাক দেন।
পরে ২০২৬ সালের ১৮ জানুয়ারি তারা বিয়ে ও সংসার শুরু করেন। কিন্তু ১০ ফেব্রুয়ারি সাইফুল বাদীকে তালাক দেন।
বাদী অভিযোগ করেন, শুক্রবার সাইফুল তাকে তার অফিসে ডেকে নেন। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, বাদীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
