নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, বিক্ষোভ
অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা।
শুক্রবার জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত-শিবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবরোধে অংশগ্রহণ করে।
অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন।
