১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জমির বিরোধ: ‘বড় ভাইয়ের গুলিতে’ নিহত ছোট ভাই

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 12:13 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে বড় ভাইকে আটক করেছে পুলিশ। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চতুল এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনে রেলগেটে এ ঘটনা ঘটে বলে বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানিয়েছেন। 

নিহত ব্যক্তির নাম মিন্টু। তার বড় ভাইয়ের নাম গোলাম কবীর। 

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে গাছ বিক্রিকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে গোলাম কবিব তার বন্দুক দিয়ে ছোট ভাই মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। 

পরে গুরুতর অবস্থায় মিন্টুকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি আনোয়ার বলেন, এ ঘটনায় গোলাম কবিরকে আটক করা হয়েছে। আর নিহত মিন্টুর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।